ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিশুকে ধর্ষণের চেষ্টা, পালাল ঘর জামাই 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৫, ৫ মার্চ ২০২০
শিশুকে ধর্ষণের চেষ্টা, পালাল ঘর জামাই 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। 

বুধবার রাতে ওই শিশুর বাবা বাদি হয়ে জিনইর গ্রামের ঘর জামাই আবু কালামকে আসামি করে আদমদীঘি থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই আসামি আবু কালাম আত্মগোপনে রয়েছে। সে ওই গ্রামে ঘর জামাই ছিলেন।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মেরাই পোওতা গ্রামের আলতাফ আলীর ছেলে তরকারি ব্যবসায়ী আবু কালাম দীর্ঘদিন যাবত আদমদীঘি উপজেলার জিনইর গ্রামে বিয়ে করে ঘর জামাই হিসেবে বসবাস করছিল। গত ২ মার্চ দুপুরে শিশুটি খলিয়ানে খেলা করার সময় আবু কালাম কৌশলে তার বাড়িতে ওই শিশুকন্যাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। 

এ সময় প্রতিবেশি জনৈক ব্যক্তি দেখতে পেয়ে হৈচৈ শুরু করেন। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। শিশুর বাবা চট্রগ্রাম থেকে বাড়ি পৌঁছে বুধবার রাত ৯ টার দিকে আবু কালামকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বাদি তার স্ত্রী ও সন্তান রেখে চট্রগ্রাম দর্জির কাজ করতেন। 

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!